Tuesday, May 19, 2026
Live

চীনে আবাদি জমি রক্ষায় কঠোর আইনি পদক্ষেপ

চীনে আবাদি জমি রক্ষায় কঠোর আইনি পদক্ষেপ

মে ১৯, সিএমজি বাংলা ডেস্ক: খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই কৃষি উন্নয়নের ভিত্তি মজবুতের লক্ষ্যে আবাদি জমি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে চীনের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। সম্প্রতি দেশটির সুপ্রিম পিপলস কোর্ট এবং সুপ্রিম পিপলস কৌঁসুলিরা যৌথভাবে একটি ২১-দফা বিশিষ্ট বিচার বিভাগীয় ব্যাখ্যা জারি করে।

সোমবার থেকে কার্যকর হওয়া এই নির্দেশিকার মূল লক্ষ্য হলো- আবাদি জমির অবৈধ দখল রোধ, প্রশাসনিক ও দেওয়ানি বিরোধ দ্রুত নিষ্পত্তি এবং কৃষকদের বৈধ অধিকার রক্ষা করা।

নতুন এই ব্যাখ্যার অধীনে আবাদি জমিতে কোন স্থাপনা বা সমাধি নির্মাণ; বালু উত্তোলন, পাথর কোয়ারি করা, খনি খনন বা মাটি কেটে নেওয়া এবং অবৈধভাবে নির্মিত ঘরবাড়ি বিক্রয় বা লিজ দেওয়ার চুক্তি করাসহ বেশ কিছু কার্যক্রমকে সুনির্দিষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে যেন এ ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িত যেকোনো চুক্তিকে সরাসরি বাতিল বা অকার্যকর ঘোষণা করা হয়।

নির্দেশিকা অনুযায়ী, যদি আবাদি জমির অবৈধ দখলের ফলে পরিবেশ দূষণ বা বাস্তুসংস্থানের ক্ষতি হয়, তবে সরকারি কৌঁসুলিরা জনস্বার্থে মামলা দায়ের করতে পারবেন। এ ছাড়া, যারা জমি দখলের পাশাপাশি পরিবেশ ধ্বংস বা অবৈধ খনি উত্তোলনে জড়িত থাকবে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

পাশাপাশি কোন সরকারি কর্মকর্তা ব্যক্তিগত স্বার্থে বা ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে জমি দখলের অনুমোদন এবং ঘুষ গ্রহণ করলে তাদেরও কঠোরতম দণ্ডের মুখোমুখি হতে হবে।

শুভ/লুৎফর

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.