Tuesday, July 21, 2026
Live

তাইওয়ানের ডিপিপি’র নেতাদের বক্তব্য বাস্তবতাবিবর্জিত ও বিদ্বেষপূর্ণ: বেইজিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তাইওয়ানের ডিপিপি’র নেতাদের বক্তব্য বাস্তবতাবিবর্জিত ও বিদ্বেষপূর্ণ: বেইজিং

‘চীনের মূল ভূভাগ তাইওয়ান প্রণালী পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছে’ মর্মে সম্প্রতি তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)-র নেতৃবৃন্দ যে-অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ বাস্তবতাবিবর্জিত, বিকৃত, ও বিদ্বেষপূর্ণ প্রচারণা বৈ আর কিছু নয়। চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফেং লিয়েন, আজ (বুধবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র চু বলেন, বিশ্বে চীন একটাই; তাইওয়ান হচ্ছে চীনের একটি অংশ। আর, এটিই হচ্ছে তাইওয়ান প্রণালীর প্রকৃত পরিস্থিতি। ডিপিপি কর্তৃপক্ষ নতুন দ্বি-রাষ্ট্র তত্ত্ব দিয়ে তথাকথিত তাইওয়ান প্রণালীর পরিস্থিতিকে সংজ্ঞায়িত করার অপচেষ্টা করছে, যা নীতি, ইতিহাস ও বাস্তবতার বিরুদ্ধে যায়। এ ধরনের প্রচেষ্টা বিচ্ছিন্নতাবাদী চিন্তার ফসল। ডিপিপি কর্তৃপক্ষ তাইওয়ানের তথাকথিত স্বাধীনতার পক্ষে নিজের অবস্থান দৃঢ় করেছে, ‘এক-চীননীতি’র মূর্ত প্রতীক ‘১৯৯২ সালের ঐকমত্য’-কে স্বীকৃতি দিতে অস্বীকার করছে, বাহ্যিক শক্তির সাথে মিলে বিচ্ছিন্নতাবাদী আচরণ চালিয়ে যাচ্ছে। এ ধরনের আচরণই প্রকৃত অর্থে তাইওয়ান প্রণালী পরিস্থিতিকে ধ্বংস করছে এবং অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।

তিনি আরও বলেন, তথাকথিত ‘স্বাধীন তাইওয়ান’ ধারণা ও তাইওয়ান প্রণালীর শান্তি পাশাপাশি চলতে পারে না। শুধুমাত্র তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে দৃঢ়ভাবে দমন করা এবং বাইরের সহায়ক-শক্তির বিরোধিতার মাধ্যমে, জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা এবং মূল ভূখণ্ড ও তাইওয়ানের বাসিন্দাদের অভিন্ন স্বার্থ ও চীনা জাতীর মৌলিক স্বার্থ সুরক্ষা করা সম্ভব।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.