জুন ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চীনের তাইওয়ান দ্বীপের পূর্বদিকে চীনের অধিক্ষেত্রভুক্ত সমুদ্র এলাকায় পরিবেশগত জরিপ পরিচালনা করা হয়েছে। জরিপের উদ্দেশ্য ছিল ওই অঞ্চলের পরিবেশগত অবস্থা সম্পর্কে বিস্তৃত ধারণা অর্জন করা।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত পূর্ব চীন সাগর ব্যুরোর গবেষণা জাহাজ সিয়াংইয়াংহং-২২ এ জরিপ কার্যক্রম পরিচালনা করে।
জরিপের আওতায় সমুদ্রের পানিতে পরিবেশগত ডিএনএ, সামুদ্রিক পাখি, তিমি ও ডলফিন, সামুদ্রিক রসায়ন, জলবিদ্যা এবং আবহাওয়াসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন।