Saturday, July 18, 2026
Live

৩০ মাস ধরে কমছে তাইওয়ানের জনসংখ্যা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
৩০ মাস ধরে কমছে তাইওয়ানের জনসংখ্যা

জুলাই ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানে টানা ৩০ মাস ধরে কমছে জনসংখ্যা। জন্মহার হ্রাস এবং দ্রুত প্রবীণ জনগোষ্ঠী বাড়ার কারণে দ্বীপটির জনসংখ্যাগত সংকট আরও গভীর হচ্ছে। সর্বশেষ সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে তথ্য।

শুক্রবার প্রকাশিত তাইওয়ানের অভ্যন্তরীণ বিষয়ক বিভাগের তথ্যে এসেছে যে, এ বছরের জুনের শেষে তাইওয়ানের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৩২ লাখ ৪০ হাজার। যা গেল বছরের তুলনায় ১ লাখ ৩ হাজার ১৭৬ জন এবং মে মাসের তুলনায় ৯ হাজার ৭৬ জন কম।

জন্মহারও ধারাবাহিকভাবে কমছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ৪৬ হাজার ৩৪৪টি শিশুর জন্ম হয়েছে। গেল বছরের একই সময়ে জন্ম হয়েছিল ৫৫ হাজার ৩৭৫টি শিশু। অর্থাৎ, এক বছরের ব্যবধানে জন্মের সংখ্যা কমেছে ৯ হাজার ৩১টি।

এদিকে, গেল বছরই তাইওয়ান একটি 'সুপার-এজড সোসাইটি' বা অতিবয়স্ক সমাজে পরিণত হয়েছে। অর্থাৎ, যেখানে মোট জনসংখ্যার অন্তত ২০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। জুনের শেষপর্যন্ত তাইওয়ানে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লাখ ৬০ হাজার, যা মোট জনসংখ্যার ২০ দশমিক ৪৯ শতাংশ।

শহর ও জেলার মধ্যে রাজধানী তাইপেতে প্রবীণ বাসিন্দাদের হার সবচেয়ে বেশি, ২৪ দশমিক ৬১ শতাংশ। অন্যদিকে, সিনছু কাউন্টিতে এ হার সবচেয়ে কম, ১৫ দশমিক ৩৮ শতাংশ।

নাহার/লুৎফর

তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.