শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ কোনও পক্ষেরই স্বার্থে নয় বলে মনে করে চীন। আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ মন্তব্য করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক পদক্ষেপ আজ থেকে কার্যকর হবে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র লিন চিয়ান বলেন, চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তনীয় ও সুস্পষ্ট। চীন সব ধরনের একতরফা শুল্ক আরোপের বিরোধিতা করে।
সূত্র: সিএমজি