Friday, July 24, 2026
Live

টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি দমনে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি দমনে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ চীনের

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি দমনে একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে চীন। জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার জানান, ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য গ্লোবাল পাবলিক সিকিউরিটি কো-অপারেশন ফোরামের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ জোট প্রতিষ্ঠা করা হবে।

বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত ব্যুরোর প্রধান চিয়াং কুওলি বলেন, টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি এখন বৈশ্বিক হুমকিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘বর্তমানে অধিকাংশ প্রতারণা চক্র বিদেশে সক্রিয় থাকায়, জননিরাপত্তা কর্তৃপক্ষ এসব চক্রের সাংগঠনিক কাঠামো, মূল অর্থদাতা, কেন্দ্রীয় সদস্য এবং পরিচালন পদ্ধতি নিয়ে গভীর বিশ্লেষণ করছে। বিদ্যমান আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতাব্যবস্থা এবং শিগগিরই প্রতিষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি দমন জোটের ওপর নির্ভর করে আমরা দমন অভিযান ও সুশাসনমূলক পদক্ষেপ আরও জোরদার করব।‘

তিনি আরও বলেন, সীমান্ত-পারাপারের টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতাকে আরও সমন্বিত ও পেশাদার করে তুলতে এই জোট কাজ করবে।

বৈশ্বিক চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে সব দেশকে এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পারস্পরিক বোঝাপড়া ও নীতিগত সমন্বয় জোরদার করা, বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নেওয়া, গোয়েন্দা তথ্য বিনিময় বাড়ানো, যৌথ অভিযানের কার্যকারিতা উন্নত করা, যৌথ নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগ কার্যক্রম শক্তিশালীকরণ এবং বিশ্বব্যাপী টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি মোকাবিলায় একসঙ্গে কাজ করা যায়।‘

চিয়াং কুওলি জানান, এ পর্যন্ত ৪০টিরও বেশি দেশ এই জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের লিয়ানইয়ুনকাং শহরে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের গ্লোবাল পাবলিক সিকিউরিটি কো-অপারেশন ফোরামের সম্মেলনে জননিরাপত্তা মন্ত্রণালয় জোটটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.