মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হোক। বৃহস্পতিবার হোয়াইট হাউসে পুতিনকে লেখা খোলা চিঠিতে জেলেনস্কির তৃতীয় কোনো দেশে বৈঠকের প্রস্তাব সম্পর্কে নিজের মতামত দিচ্ছিলেন ট্রাম্প।
এ সময় ট্রাম্প বলেন, দুই নেতাকে একটি সম্ভাব্য বৈঠক নিয়ে এক ধরনের আলোচনায় লিপ্ত হতে দেখে তিনি সন্তুষ্ট। তিনি দাবি করেন, এর পেছনে মূলত কাজ করেছে তার প্রশাসনের প্রচেষ্টা।
ট্রাম্প আরও বলেন, ‘আমার পরামর্শ অনুযায়ী’ সংঘাত নিরসনে রাশিয়া ও ইউক্রেন সমঝোতা করবে। তবে, তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
সিএমজি