Wednesday, July 22, 2026
Live

তুনহুয়াংয়ে গ্রীষ্মকালীন শিল্প উৎসব, প্রাচীন সিল্ক রোডের ঐতিহ্যে প্রাণ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তুনহুয়াংয়ে গ্রীষ্মকালীন শিল্প উৎসব, প্রাচীন সিল্ক রোডের ঐতিহ্যে প্রাণ

সাকিব সিকান্দার

হাজার বছরের প্রাচীন তুনহুয়াং সংস্কৃতি ও প্রাচীন সিল্ক রোডের ইতিহাসকে কেন্দ্র করে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের তুনহুয়াং শহরে অনুষ্ঠিত হচ্ছে গ্রীষ্মকালীন শিল্প উৎসব। সেখানে বিপুল পর্যটকের ভিড় জমে ওঠে।

তুনহুয়াং সংস্কৃতি ও পর্যটন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসব তিন মাসব্যাপী চলবে। তুনহুয়াংয়ের গুরুত্বপূর্ণ পর্যটন সম্পদের পুনরুজ্জীবন এবং শহরটিকে একটি স্বতন্ত্র গ্রীষ্মকালীন সাংস্কৃতিক ও পর্যটন ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

এতে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যটক অংশ নেন। তারা মনোমুগ্ধকর আলোকসজ্জা ও শিল্প স্থাপনা উপভোগ করেন।

আয়োজকদের মতে, উৎসব চলাকালীন নিয়মিতভাবে নৃত্য পরিবেশনা, হানফু পোশাক প্রদর্শনী এবং গ্রীষ্মকালীন বাজারসহ নানা আয়োজন থাকবে। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য রাতের সাংস্কৃতিক ও পর্যটন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা হবে।

দুই হাজার বছরেরও বেশি আগে তুনহুয়াং ছিল প্রাচীন সিল্ক রোডের এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এই পথ দিয়ে চীনের রেশম ও চা পশ্চিমে রপ্তানি হতো। অন্যদিকে আঙুর, গাজর, ডালিমসহ একসময় বিদেশি হিসেবে পরিচিত বিভিন্ন কৃষিপণ্য এই পথেই চীনে প্রবেশ করে।

বর্তমানে তুনহুয়াং চীনের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শনসমৃদ্ধ শহর। এখানে অবস্থিত বিশ্বখ্যাত মোকাও গুহামালা, যেখানে রয়েছে ৭৩৫টি প্রাচীন গুহা, ২ হাজারেরও বেশি রঙিন ভাস্কর্য এবং চতুর্থ শতাব্দী থেকে নির্মিত ৪৫ হাজার বর্গমিটারজুড়ে বিস্তৃত প্রাচীরচিত্র।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.