Sunday, July 26, 2026
Live

টাইফুন নৌলের আশঙ্কায় কুয়াংতোং উপকূলে কমলা সতর্কতা জারি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
টাইফুন নৌলের আশঙ্কায় কুয়াংতোং উপকূলে কমলা সতর্কতা জারি

চলতি বছরের ১২তম টাইফুন নৌল চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি)।

শুক্রবার সন্ধ্যা ৬টায় এনএমসি টাইফুনের জন্য কমলা সতর্কতা পুনরায় জারি করে। আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, টাইফুন নৌল শনিবার সন্ধ্যা থেকে রোববার সকালের মধ্যে কুয়াংতোং উপকূলে আছড়ে পড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, কুয়াংতোংয়ের চুহাই ও রাওপিংয়ের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানার পর ঝড়টি উত্তর দিকে অগ্রসর হবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রাত ৮টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত কুয়াংতোংয়ের পূর্বাঞ্চল ও তাইওয়ানের কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ-পূর্ব তাইওয়ানের কিছু অংশে প্রবল বর্ষণের আশঙ্কাও রয়েছে।

চীনে টাইফুনের জন্য চার স্তরের রঙভিত্তিক সতর্কতা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে লাল সতর্কতা সবচেয়ে তীব্র, এরপর কমলা, হলুদ ও নীল সতর্কতা রয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.