Tuesday, July 21, 2026
Live

উগান্ডায় ইবোলা মোকাবিলায় দুই বিশেষজ্ঞ প্রেরণ চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উগান্ডায় ইবোলা মোকাবিলায় দুই বিশেষজ্ঞ প্রেরণ চীনের

উগান্ডায় ছড়িয়ে পড়া নতুন ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তার জন্য চীনের দুই চিকিৎসা বিশেষজ্ঞ বেইজিং ত্যাগ করেছেন। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমন্ত্রণে তারা এই মিশনে যোগ দিচ্ছেন।

এই জরুরি স্বাস্থ্য সংকট মোকাবিলায় বৈশ্বিক সংস্থাগুলো বহুমুখী সমন্বয় জোরদার করেছে। এর অংশ হিসেবে আফ্রিকা সিডিসি এবং ডব্লিউএইচও যৌথভাবে একটি ‘ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সাপোর্ট টিম’ (আইএমএসটি) গঠন করেছে, যা ইবোলা মোকাবিলার জন্য প্রযুক্তিগত সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করছে।

চীনের সিডিসির বিশেষজ্ঞ ওয়াং হুয়ানইউ এবং আন চিচিয়ে এই আইএমএসটি-তে যোগ দেবেন। তাদের মূল দায়িত্ব হলো স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইবোলা মোকাবিলায় কার্যকর কৌশল তৈরি এবং প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সহায়তা করা।

এ বিষয়ে বিশেষজ্ঞ ওয়াং হুয়ানইউ বলেন, ‘আমাদের প্রধান কাজ হলো প্রযুক্তিগত দক্ষতাকে আফ্রিকা সিডিসি এবং ডব্লিউএইচও-র আইএমএসটি কাঠামোর সঙ্গে একীভূত করা। আমরা পূর্ববর্তী মহামারি প্রতিরোধে আমাদের বাস্তব অভিজ্ঞতা আন্তর্জাতিক সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেব এবং আক্রান্ত দেশগুলোকে তাদের স্থানীয় পরিস্থিতির ওপর ভিত্তি করে সুনির্দিষ্ট ও যৌক্তিক ব্যবস্থা নিতে সহায়তা করব।‘

আইএমএসটি মোট ১৪টি ক্ষেত্রে কাজ করে, যার মধ্যে সমন্বিত, ঝুঁকি যোগাযোগ, পর্যবেক্ষণ, পরীক্ষাগারের কাজ এবং জনসম্পৃক্ততা অন্যতম। বেইজিং থেকে যাওয়া এই দুই বিশেষজ্ঞ আইএমএসটি’র ‘সমন্বিত শাসন’ এবং ‘ল্যাবরেটরি ডায়াগনস্টিকস’ দলে দায়িত্ব পালন করবেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.