Sunday, May 17, 2026
Live

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা

মার্কিন সময় ১৫ মে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, সিরিয়াবিষয়ক একটি উন্মুক্ত সম্মেলন আয়োজন করা হয়। জাতিসংঘে নিযুক্ত স্থায়ী চীনা প্রতিনিধি ফু ছুং এতে বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। যুদ্ধের দুর্ভোগে সিরিয়ার জনগণ গভীর কষ্টে রয়েছে এবং তাঁরা স্থায়ী শান্তির প্রত্যাশা করছে। আন্তর্জাতিক সমাজের উচিত, সিরিয়াকে সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করা।

ফু ছুং বলেন, সিরিয়ার স্থিতিশীলতা রক্ষার ভিত্তি হলো অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক উত্তরণকে এগিয়ে নেওয়া। সিরিয়ার রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়া সিরিয়ার জনগণের নেতৃত্বে হওয়া উচিত এবং সিরিয়ার ভবিষ্যৎ কেবল সিরিয়ার জনগণই নির্ধারণ করবে। চীন সিরিয়ার সব পক্ষকে পারস্পরিক সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানায় এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে মতভেদ ও বিরোধ সমাধানের তাগিদ দেয়। সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, সিরিয়ার স্থিতিশীলতা রক্ষার মূল চাবিকাঠি হলো সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করা। সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি এখনও দুর্বল এবং দেশটিতে সক্রিয় সন্ত্রাসী শক্তিগুলো আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। চীন সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানায়, তারা যেন “ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট”-সহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত সব আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

ফু ছুং আরও বলেন, সিরিয়ার স্থিতিশীলতা রক্ষার জন্য পর্যাপ্ত সম্পদ ও সহায়তা নিশ্চিত করা বেশ গুরুত্বপূর্ণ। সিরিয়ায় মানবিক চাহিদা ক্রমশ বাড়ছে। আন্তর্জাতিক সমাজের উচিত, দেশটির জন্য মানবিক ও উন্নয়ন সহায়তা বৃদ্ধি করা; সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন জানানো; গোলান মালভূমি সিরিয়ার ‘অধিকৃত ভূখণ্ড’ হিসেবে স্বীকৃতি দেওয়া। ইসরায়েলকে সিরিয়ার অভ্যন্তরে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে এবং যত দ্রুত সম্ভব সিরিয়ার ভূখণ্ড থেকে সরে যাওয়ার আহ্বানও জানান তিনি। (শিশির/আলিম/আকাশ)

联合国安理会审议叙利亚局势 中方强调稳定的关键是根除恐怖主义

当地时间5月15日,安理会举行叙利亚问题公开会。

中国常驻联合国代表傅聪表示,当前中东局势持续紧张,叙利亚人民饱受战争苦难,迫切期盼持久和平。国际社会需要帮助叙利亚维持国内形势总体稳定。

维护叙利亚形势稳定,基础是推进包容性政治过渡。叙利亚政治过渡进程应由叙利亚人民主导,叙利亚未来只能由叙利亚人民自主决定。中方呼吁叙利亚各方相互展现包容,通过对话协商化解矛盾分歧。叙利亚过渡政府应继续推进政治对话。

维护叙利亚形势稳定,关键是根除恐怖主义毒瘤。叙利亚安全形势依然脆弱,踞叙恐怖势力对地区和平与安全构成严重威胁。中方呼吁叙利亚过渡政府采取一切有效措施,坚决打击包括“东伊运”在内的所有被安理会列名的国际恐怖组织。

维护叙利亚形势稳定,重要保障是确保资源投入。叙利亚人道需求巨大,国际社会应加大对叙人道和发展援助力度,让每一个叙利亚人都能过上有尊严的生活。

叙利亚恢复和平离不开稳定的外部环境。国际社会应支持维护叙利亚主权、独立、统一和领土完整。戈兰高地是国际公认的叙利亚被占领土,以色列应停止在叙利亚境内的一切军事行动,尽早从叙利亚领土撤出。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.