‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলন ইউরোপের রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। গত ১৮ জুলাই ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক শতাব্দী ধরে ইউরোপীয় রাজনৈতিক জীবনকে প্রভাবিত করে আসছে ওয়াশিংটন। বর্তমান মার্কিন প্রশাসনও এই ধারাবাহিকতা বজায় রেখেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, মার্কিন সরকার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সহায়তা প্রকল্পগুলোকে সমর্থন করতে ইউরোপ ও অন্যান্য অঞ্চলে অর্থ বিনিয়োগের পরিকল্পনাও করছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউরোপে ‘অ্যালায়েন্স ফর দ্য ডেভেলপমেন্ট অব সিভিলাইজেশন’ কর্মসূচির জন্য ৫০ লাখ মার্কিন ডলার বরাদ্দের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এই অর্থের সম্ভাব্য ব্যবহারগুলোর মধ্যে ইউরোপে ‘বাকস্বাধীনতা, রাজনৈতিক প্রতিযোগিতা ও জাতীয় সার্বভৌমত্ব’ রক্ষার প্রকল্পও রয়েছে।
এদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জার্মানির নির্বাচনে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। বেশ কয়েকটি জার্মান সংবাদমাধ্যম গত ১৭ জুলাই জানায়, মের্ৎস বলেছেন, জার্মানি কখনোই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করে না এবং জার্মান রাজনৈতিক দলগুলোর বিদেশি অর্থায়নও অবৈধ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সম্প্রতি চালু করা একটি অর্থায়ন কর্মসূচির পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।
সূত্র: সিএমজি