চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আসন্ন মঙ্গোলিয়া সফরের বিস্তারিত বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গোলিয়ান নেতাদের সঙ্গে দেখা করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী বাত্তসেজেগের সঙ্গে আলোচনা করবেন। দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাস্তবসম্মত সহযোগিতা এবং অভিন্ন স্বার্থজড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ করবে। চীন ও মঙ্গোলিয়া পাহাড় ও নদী দ্বারা সংযুক্ত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। দুই রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনার অধীনে, চীন-মঙ্গোলিয়া সম্পর্ক উন্নয়নের একটি ভাল গতি বজায় রেখেছে বলে মুখপাত্র উল্লেখ করেন।
তিনি আরো বলেন, চীন এ সফরের মাধ্যমে দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য পৌঁছেছে তা আরও বাস্তবায়নের জন্য এবং চীন-মঙ্গোলিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য উন্মুখ।
লিলি/তৌহিদ/রুবি