Friday, June 5, 2026
Live

সি চিন পিংয়ের উত্তর কোরিয়া সফর নিয়ে চীনের বিবৃৃতি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সি চিন পিংয়ের আসন্ন উত্তর কোরিয়া সফর সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সেদেশের শীর্ষ নেতা কিম জং উনের আমন্ত্রণে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং ৮ থেকে ৯ জুন পর্যন্ত, পিয়ংইয়ং সফর করবেন।

আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, এই সফরটি সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের সাত বছরের মধ্যে উত্তর কোরিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফর। এই সফরকালে, দুই দল ও দুই দেশের শীর্ষ নেতারা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

মুখপাত্র বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, সাধারণ সম্পাদক সি চিন পিং ও সাধারণ সম্পাদক কিম জং-উনের কৌশলগত নির্দেশনায়, চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী মৈত্রী ও সহযোগিতামূলক সম্পর্ক সুস্থ ও স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে, যা দু’দেশ ও দু’দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। এই বছর ‘চীন ও উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ, সহযোগিতামূলক ও পারস্পরিক সহায়তা চুক্তি’ স্বাক্ষরের ৬৫তম বার্ষিকী। এই সফরকে কাজে লাগিয়ে, চীন-উত্তর কোরিয়া সম্পর্কের আরও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে দু’পক্ষ, এবং দু’দেশের জনগণের কল্যাণ বাড়াবে, যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়ন ও সমৃদ্ধিতে আরও বেশি অবদান রাখবে।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.