Thursday, July 9, 2026
Live
চাকরির খবর
Verified
2 min read

১১ ব্যাংকে বড় নিয়োগ ২০২৬: ৯০৩ পদে সিনিয়র অফিসার পদে চাকরির সুযোগ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
১১ ব্যাংকে বড় নিয়োগ ২০২৬: ৯০৩ পদে সিনিয়র অফিসার পদে চাকরির সুযোগ
১১ ব্যাংকে বড় নিয়োগ ২০২৬: ৯০৩ পদে সিনিয়র অফিসার পদে চাকরির সুযোগ

সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরির বড় সুযোগ নিয়ে এসেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। ৯টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে মোট ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্য প্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

কোন ব্যাংকে কত পদ?

সমন্বিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১১টি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনবল নেওয়া হবে। প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের সংখ্যা নিচে দেওয়া হলো—

  • রূপালী ব্যাংক পিএলসি — ৪৭১টি

  • অগ্রণী ব্যাংক পিএলসি — ২৪০টি

  • বাংলাদেশ কৃষি ব্যাংক — ৮০টি

  • কর্মসংস্থান ব্যাংক — ৩৯টি

  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক — ৩২টি

  • বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন — ২০টি

  • ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ — ১১টি

  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি — ৫টি

  • বেসিক ব্যাংক পিএলসি — ২টি

  • আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক — ২টি

  • প্রবাসী কল্যাণ ব্যাংক — ১টি

বেতন ও সুযোগ-সুবিধা

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সিনিয়র অফিসার পদের বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এছাড়া সরকারি বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে—

  • স্নাতকোত্তর ডিগ্রি অথবা

  • ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

এছাড়া SSC বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে কমপক্ষে ২টিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের GPA/CGPA থাকতে হবে।

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা

২০২৬ সালের ১ এপ্রিল তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগ পরীক্ষা পদ্ধতি

প্রার্থীদের তিন ধাপে বাছাই করা হবে—

  1. প্রাথমিক নির্বাচনী (MCQ) পরীক্ষা

  2. লিখিত পরীক্ষা

  3. মৌখিক পরীক্ষা

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা বোর্ডে মূল সনদপত্র ও সত্যায়িত কপি জমা দিতে হবে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে।

Bangladesh Bank Recruitment Portal


আবেদন ফি কত?

  • সাধারণ প্রার্থীদের আবেদন ফি: ২০০ টাকা

  • অনগ্রসর নাগরিক গোষ্ঠীর প্রার্থীদের জন্য: ৫০ টাকা

ফি ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর Bill Pay অপশনের মাধ্যমে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ সময়সূচি

  • অনলাইনে আবেদন শেষ: ২১ জুন ২০২৬ রাত ১১:৫৯ মিনিট

  • ফি পরিশোধ ও Payment Verify শেষ: ২৩ জুন ২০২৬ রাত ১১:৫৯ মিনিট

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • আবেদন করার সময় সব প্রতিষ্ঠানের পছন্দক্রম সতর্কতার সঙ্গে নির্ধারণ করতে হবে

  • ফি জমা দেওয়ার পর অবশ্যই Payment Verify সম্পন্ন করতে হবে

  • Tracking Page ডাউনলোড করে সংরক্ষণ রাখা বাধ্যতামূলক

সরকারি ব্যাংকে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি ২০২৬ সালের অন্যতম বড় চাকরির সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.