Sunday, July 5, 2026
Live
চাকরির খবর
Verified
2 min read

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ২৪২ পদে চাকরির সুযোগ

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (পূর্বপদ: ক্রেডিট সুপারভাইজার) পদে জনবল নেয়া হবে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ২৪২ পদে চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ২৪২ পদে চাকরির সুযোগ

যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে “সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (পূর্বপদ: ক্রেডিট সুপারভাইজার)” পদে মোট ২৪২ জনকে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। পদটির বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। আবেদনকারীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছিলেন, তাদের আবেদন বহাল থাকবে এবং পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না।

আবেদনকারীর বয়স ২৩ জুন ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র জমা দিতে হবে।

নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৪ মে ২০২৬ সকাল ৯টা থেকে এবং শেষ হবে ২৩ জুন ২০২৬ বিকেল ৪টায়। আগ্রহী প্রার্থীদের http://dyd.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের মূল কপি প্রদর্শন এবং সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারীদের সংশ্লিষ্ট সনদপত্রও দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের নাগরিক নন—এমন কাউকে বিয়ে করেছেন বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। এছাড়া অসত্য বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে আবেদন বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং অন্যান্য তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটক পোর্টালে প্রকাশ করা হবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.