Monday, May 18, 2026
Live

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

৭১ পদে সরকারি চাকরির সুযোগ

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। ১৫ ধরনের পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদভেদে ন্যূনতম যোগ্যতা এসএসসি থেকে স্নাতক।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ ২০২৬

১) পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০-২৭,৩০০/- টাকা।

২) পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০-২৭,৩০০/- টাকা।

৩) পদের নাম: রিসিপশনিস্ট
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০-২৭,৩০০/- টাকা।

৪) পদের নাম: মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট (পুরুষ ও মহিলা)
পদ সংখ্যা: ০২ (দুই) টি (পুরুষ ০১, মহিলা ০১)।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০-২৭,৩০০/- টাকা।

৫) পদের নাম: সার্ভেয়ার
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।

৬) পদের নাম: প্লান্ট অপারেটর
পদ সংখ্যা: ১৭ (সতেরো) টি।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।

৭) পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০১ (এক) টি।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।

৮) পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ১৮ (আঠারো) টি।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।

৯) পদের নাম: ট্রান্সপোর্ট সুপারভাইজার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।

১০) পদের নাম: পিসি অপারেটর (ক্যাড)
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।

১১) পদের নাম: টেকনিশিয়ান
পদ সংখ্যা: ১০ (দশ) টি।
গ্রেড: ১৪।
বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।

১২) পদের নাম: জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
গ্রেড: ১৪।
বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।

১৩) পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

১৪) পদের নাম: ইমাম (চুক্তিভিত্তিক)
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
গ্রেড: ১০।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।

১৫) পদের নাম: মুয়াজ্জিন (চুক্তিভিত্তিক)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
গ্রেড: ১২।
বেতন: ১১,৩০০-২৭,৩০০/- টাকা।

আবেদনের শুরু: ২৭ এপ্রিল ২০২৬।
আবেদনের শেষ: ২১ মে ২০২৬।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড আবেদন ফরম পুরণ যেভাবে

  • ২৭-০৪-২০২৬ তারিখে ক্রমিক নং-১ হতে ১৪ এ বর্ণিত পদসমূহের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩২ (বত্রিশ) বছর পর্যন্ত এবং ক্রমিক নং-১৫ হতে ১৬ এ বর্ণিত পদসমূহের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৪ (চুয়ান্ন) বছর হতে হবে।
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
  • কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে।
  • প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় দরকারি  কাগজপত্র দাখিল

ক। অনলাইনে পূরণ করা গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড চাকরির আবেদনপত্রের (Applicant’s Copy) প্রিন্ট কপি এবং প্রবেশপত্র;

খ। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১(এক) সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে;

গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত সনদপত্র;

ঘ। আবেদনকারী কোটাভুক্ত (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, মুক্তিযোদ্ধা) হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;

ঙ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;

চ। বৈধ জাতীয় পরিচয়পত্রের/জন্মনিবন্ধন সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং

ছ। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং আবেদনকারী পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন সত্যায়িত ছবি।

GTCL আবেদন অনলাইনে: নিয়মাবলী ও করণীয়

ক। আগ্রহী প্রার্থীগণ http://gtcl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭ এপ্রিল ২০২৬ সকাল ৯.০০ টা।

(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২১ মে ২০২৬ বিকাল ৫.০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

GTCL নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ : প্রয়োজনীয় তথ্য

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পদ অনুযায়ী নির্ধারিত ফি (১১২ টাকা, ১৬৮ টাকা, ২২৩ টাকা) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

প্রথম SMS: GTCL User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: GTCL ABCDEF & send to 16222.

Reply SMS: Applicants Name Tk (Amount) will be charged as application fee. Your PIN is 12345678, To pay fee Type GTCL YES PIN and send to 16222.

দ্বিতীয় SMS: GTCL YES PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: GTCL YES 12345678 & send to 16222.

Reply SMS: Congratulations Applicant’s Name, payment completed successfully for GTCL Application for (post name) User ID is (ABCDEF) and Password (******).

নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র 

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://gtcl.teletalk.com.bd অথবা GTCL এর নিজস্ব ওয়েবসাইট www.gtcl.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :-

(i) User ID জানা থাকলে: GTCL Help User & Send to 16222.

(ii) PIN Number জানা থাকলে: GTCL Help PIN & Send to 16222.

ডিক্লারেশন

প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

GTCL / গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Gas Transmission Company Limited Job Circular 2026

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.