ডিসেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের অক্টোবরে চীনে মোবাইল ফোনের সরবরাহ গতি পেয়েছে। চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির সাম্প্রতিক তথ্যানুযায়ী, এ মাসে মোবাইল ফোনের সরবরাহ বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ এবং মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখ ৭০ হাজার ইউনিটে।
এর মধ্যে প্রায় ৯১ শতাংশই ছিল ৫জি সেট। মাসজুড়ে ২ কোটি ৯৩ লাখ ৩০ হাজার ৫জি ফোন এসেছে চীনের বাজারে, যা গত বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
অক্টোবরের শেষে চীনে ৫জি গ্রাহক হয়েছে ১১৮ কোটি। এ প্রযুক্তির অবকাঠামোতেও একই প্রবৃদ্ধি দেখা গেছে। অক্টোবরের শেষে চীনে মোট ৪৭ লাখ ৬০ হাজার ৫জি বেস স্টেশন চালু ছিল।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া
অক্টোবরে চীনে মোবাইল ফোনের চালান বেড়েছে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.