Wednesday, June 10, 2026
Live

অত্যাধুনিক সামরিক ড্রোন উন্মোচন করলো চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
অত্যাধুনিক সামরিক ড্রোন উন্মোচন করলো চীন
ডিসেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করলো চীনের উচ্চ-ক্ষমতা ও গতিসম্পন্ন মানববিহীন আকাশযান ‘সিএইচ-৭’। দেশটির উত্তর-পশ্চিমের একটি বিমানবন্দরে এ পরীক্ষাটি করা হয়। ড্রোনটি নকশা এবং সক্ষমতার জন্য বিশেষভাবে পরিচিত। নজরদারি কিংবা তথ্য সংগ্রহের জন্য এতে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা ও সেন্সর। অনেক বেশি উচ্চতায় এটি দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে পারে। যে কোনও জটিল পরিস্থিতিতে ভূমি পর্যবেক্ষণ এবং ডেটা সহায়তার প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম অত্যাধুনিক এই ড্রোন। পরীক্ষামূলক উড্ডয়ন সফলতার সঙ্গে অতিক্রম করলে ড্রোনটির আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন গবেষকরা। এর মধ্যে থাকবে উড্ডয়ন পারফরম্যান্স পরীক্ষা এবং পেলোডের কার্যকারিতা যাচাই। শুভ/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.