Wednesday, June 10, 2026
Live

অনেক বহুজাতিক কোম্পানির চোখে বিনিয়োগে অপরিহার্য চীন: বাণিজ্য মন্ত্রণালয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
অনেক বহুজাতিক কোম্পানির চোখে বিনিয়োগে অপরিহার্য চীন: বাণিজ্য মন্ত্রণালয়

অনেক বহুজাতিক কোম্পানি এখন চীনে বিনিয়োগকে তাদের কৌশলগত বৃদ্ধির জন্য ‘অপরিহার্য’ মনে করছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এমনটা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়োংছিয়ান বলেন, গত কয়েক সপ্তাহে, অ্যাপল, এলি লিলি, বিএএসএফ, ভক্সওয়াগেন, বোশ এবং আল-ফুত্তায়িম গ্রুপসহ শীর্ষ বহুজাতিক কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে চীন-মার্কিন ব্যবসায়িক কাউন্সিলের মতো সংস্থার প্রতিনিধিরাও চীনে একের পর এক সফর করেছেন। তারা চীনের অর্থনৈতিক স্থিতিশীলতা, উদ্ভাবনী শক্তি, বিশাল বাজার এবং ব্যবসার পরিবেশের উন্নতির প্রশংসা করেছেন বলেও জানান তিনি।

জার্মান প্রতিষ্ঠান বিএএসএফ-এর সর্বশেষ উদ্যোগের কথা উল্লেখ করেন ইয়োংছিয়ান। বৃহস্পতিবার থেকে কুয়াংতোং প্রদেশে প্রতিষ্ঠানটি তাদের একটি বড় উৎপাদন কেন্দ্রের কাজ শুরু করেছে। এটি কোনো জার্মান প্রতিষ্ঠানের চীনে এককভাবে সবচেয়ে বড় বিনিয়োগ প্রকল্প।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.