Wednesday, June 10, 2026
Live

অন্ত্রের চিকিৎসায় ‘স্মার্ট লিভিং গ্লু’ বানালেন চীনা বিজ্ঞানীরা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
অন্ত্রের চিকিৎসায় ‘স্মার্ট লিভিং গ্লু’ বানালেন চীনা বিজ্ঞানীরা
জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: অন্ত্রের প্রদাহজনিত রোগের চিকিৎসায় অভিনব অগ্রগতি অর্জন করেছেন চীনা গবেষকরা। এ কাজে তারা তৈরি করেছেন ‘স্মার্ট লিভিং গ্লু’। জীবিত ব্যাকটেরিয়াকে প্রোগ্রাম করে তৈরি করা এ গ্লু অন্ত্রের ভেতরে ক্ষতস্থান নিজে থেকেই শনাক্ত করে সেটা সারাতে পারে। গবেষণাটি পরিচালনা করেন দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন ইনস্টিটিউটস অব অ্যাডভান্সড টেকনোলজি ও শেনচেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সোমবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার বায়োটেকনোলজিতে প্রকাশিত হয়েছে এর বিস্তারিত। গবেষকরা জানান, ই কোলাই ব্যাকটেরিয়াকে জিনগতভাবে পরিবর্তন করে তৈরি করা হয়েছে এ গ্লু। সক্রিয় হওয়ার পর এই ব্যাকটেরিয়া বার্নাকল নামের একটি আঠাল প্রোটিন নিঃসরণ করে। এই প্রোটিন রক্তক্ষরণের স্থানে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে এবং অন্ত্রের ক্ষত সারাতে সহায়ক উপাদান নিঃসৃত করে। গবেষকদের মতে, একবার প্রয়োগের পর এই ব্যাকটেরিয়া কয়েক দিন পর্যন্ত সক্রিয় থাকে। ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেছে, এতে ওজন পুনরুদ্ধার দ্রুত হয়েছে, অন্ত্রের রক্তক্ষরণ কমেছে এবং ক্ষতিগ্রস্ত অংশের উন্নতি ঘটেছে। ফয়সল/শুভ তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.