ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: ইলেকট্রনিক ডিভাইসের প্রাণ বলা হয় লিথিয়াম-আয়ন ব্যাটারিকে। প্রচলিত ব্যাটারিতে কোবাল্ট ও নিকেলের মতো খনিজ ব্যবহারের সীমাবদ্ধতা ও নিরাপত্তা ঝুঁকি দূর করতে এবার বড় সাফল্য পেলেন চীনা বিজ্ঞানীরা। থিয়েনচিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শু ইউনহুয়ার নেতৃত্বে একদল গবেষক এমন একটি জৈব ক্যাথোড উপাদান তৈরি করেছেন, যা ব্যাটারির শক্তির ঘনত্ব এবং চার্জিংয়ের গতি বহুগুণ বাড়িয়ে দেয়।
বর্তমানে বাজারে থাকা বেশিরভাগ ব্যাটারি অজৈব ক্যাথোড উপাদানের ওপর নির্ভরশীল। কিন্তু এসব খনিজের দুষ্প্রাপ্যতা, নমনীয়তার অভাব এবং চরম আবহাওয়ায় কার্যক্ষমতা হারানোর মতো সমস্যা রয়েছে। এর বিপরীতে, চীনা বিজ্ঞানীদের উদ্ভাবিত এই অর্গানিক ইলেকট্রোড উপাদানগুলো সহজলভ্য, পরিবেশবান্ধব এবং নমনীয়।
এই নতুন ব্যাটারি প্রতি কেজিতে ২৫০ ওয়াট-ঘণ্টার বেশি জ্বালানির ঘনত্ব দিতে সক্ষম, যা প্রচলিত লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিকেও ছাড়িয়ে গেছে। ব্যাটারিটি মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থিতিশীলভাবে কাজ করতে পারে। এটি বাঁকালে বা সংকুচিত করলেও ধারণক্ষমতা কমে না। এমনকি সবচেয়ে কঠিন 'পাংচার টেস্ট' বা ছিদ্র করার পরীক্ষাতেও এটি সফল হয়েছে।
গবেষক দলটি প্রযুক্তিটিকে বাণিজ্যিক উৎপাদনের দিকে নিয়ে যেতে কাজ করছে।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
‘অর্গানিক ব্যাটারি’ নিয়ে আসছে চীন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.