Wednesday, June 10, 2026
Live

অর্থনীতিতে গতি আনতে ৫০০ বিলিয়ন ইউয়ানের প্যাকেজ ঘোষণা চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
অর্থনীতিতে গতি আনতে ৫০০ বিলিয়ন ইউয়ানের প্যাকেজ ঘোষণা চীনের
জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও বেসরকারি বিনিয়োগে জোয়ার আনতে সমন্বিত নীতিমালার প্যাকেজ ঘোষণা করেছে চীন। মঙ্গলবার ঘোষিত আর্থিক ও রাজস্ব নীতির সমন্বয়ে তৈরি বিশেষ প্যাকেজটি মূলত চীনের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী এবং বেসরকারি খাতকে উজ্জীবিত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ন্যাশনাল ফাইন্যান্সিং গ্যারান্টি ফান্ড’-এর মাধ্যমে বিশেষ গ্যারান্টি প্রোগ্রামটি আগামী দুই বছর কার্যকর থাকবে। এর বিশেষত্ব হলো, এটি কেবল মাঝারি বা দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে নয়, বরং কারখানা সম্প্রসারণ, দোকান সংস্কার কিংবা দৈনন্দিন মূলধনের মতো ছোট-বড় সব প্রয়োজনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা করবে। রেনমিন ইউনিভার্সিটির বিশেষজ্ঞ বেই তুওকুয়াংয়ের মতে, এই পদক্ষেপ ব্যাংকগুলোকে ক্ষুদ্রশিল্পে দীর্ঘমেয়াদি ঋণ দিতে উৎসাহিত করবে। সেবা খাতে ভর্তুকির আওতা বাড়িয়ে ডিজিটাল, গ্রিন এনার্জি এবং রিটেইল সেক্টরকেও যুক্ত করা হয়েছে। একজন ঋণগ্রহিতা আগে যেখানে সর্বোচ্চ ১০ লাখ ইউয়ান ঋণে ভর্তুকি পেতেন, এখন তা বাড়িয়ে ১ কোটি ইউয়ান করা হয়েছে। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে এখন ক্রেডিট কার্ডের কিস্তিকেও ভর্তুকির আওতায় আনা হয়েছে। চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেসের গবেষক হ্য তাইসিন মনে করেন, রাজস্ব ও আর্থিক নীতির এই মেলবন্ধন সরকারি ও বেসরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করবে। এ ছাড়া, মঙ্গলবার চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন’ ঘোষণা করেছে, তারা ২০২৬-২০৩০ মেয়াদের জন্য একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করছে। পরিকল্পনার মূল লক্ষ্য হবে—প্রযুক্তিগত পরিবর্তন ও আধুনিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি ‘চক্রাকার অর্থনীতি’ গড়ে তোলা, যেখানে নতুন চাহিদা নতুন সরবরাহের পথ দেখাবে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.