Wednesday, June 10, 2026
Live

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে বৈঠক

এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: সামষ্টিক অর্থনৈতিক নীতিমালা কার্যকর করা এবং সেগুলোকে আরও দূরদর্শী, লক্ষ্যভিত্তিক ও সমন্বিত করতে বাড়তি প্রচেষ্টা চালাতে হবে বলে উল্লেখ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

চলমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের নিয়ে শুক্রবার আয়োজিত এক বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠকে অংশগ্রহণকারীরা একমত হন যে, ২০২৬ সালের প্রথম তিন মাসে চীনের অর্থনীতি শক্তিশালী সূচনা করেছে এবং বিভিন্ন অর্থনৈতিক সূচক প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল দেখিয়েছে। তারা উল্লেখ করেন, বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা ও বাহ্যিক ধাক্কার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও চীন সক্রিয় ও কার্যকর সামষ্টিক অর্থনৈতিক নীতি গ্রহণ করেছে এবং উচ্চমানের উন্নয়নের নতুন চালিকাশক্তিগুলো আরও শক্তিশালী হচ্ছে।

আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্যের ভবিষ্যৎ প্রবণতা নিবিড়ভাবে বিশ্লেষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং সব ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, শহর ও গ্রামের বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে হবে এবং বিভিন্ন খাতে নতুন পেশার বিকাশ ঘটাতে হবে।

লি ছিয়াং আশা প্রকাশ করেন, উদ্যোক্তারা নিজ নিজ শিল্পে আরও অগ্রগতি অর্জন করবেন এবং উদ্ভাবননির্ভর উন্নয়নকে এগিয়ে নেওয়ার পাশাপাশি কর্মসংস্থান স্থিতিশীল করতে ভূমিকা রাখবেন।

জেনিফার/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.