ফেব্রুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা—এপেকভুক্ত দেশগুলোর সঙ্গে চীনের মোট বাণিজ্য ১২৫ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে। সরকারি তথ্য অনুযায়ী, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে চীন ও এপেক অর্থনীতিগুলোর মধ্যে মোট বাণিজ্য হয়েছে ১২৫.৪৯ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের পাঁচ বছরের তুলনায় ৩৯.৪ শতাংশ বেশি।
দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে অনুষ্ঠিত ২০২৬ সালের এপেক সাব-কমিটির অন কাস্টমস প্রসিডিউরস-এর প্রথম পূর্ণাঙ্গ সভায় জানানো হয়, শুধু ২০২৫ সালেই এই বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২৬.২৯ ট্রিলিয়ন ইউয়ানে। এটি ওই বছরে চীনের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৬০ শতাংশ।
২০২৬ সালের জন্য এসসিসিপি চেয়ারম্যান হিসেবে জিএসি তিনটি উদ্যোগ প্রস্তাব করেছে—স্মার্ট কাস্টমস অংশীদারত্বের আওতায় সহযোগিতা গভীর করা, সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা।
জেনিফার/ফয়সল
তথ্য: সিনহুয়া, ছবি: সিজিটিএন
অ্যাপেকের সঙ্গে চীনের বাণিজ্য ছাড়াল ১২৫ ট্রিলিয়ন ইউয়ান
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.