Wednesday, June 10, 2026
Live

আইওয়ার বন্ধুদের চিঠির জবাবে নববর্ষের শুভেচ্ছা পাঠালেন সি চিনপিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আইওয়ার বন্ধুদের চিঠির জবাবে নববর্ষের শুভেচ্ছা পাঠালেন সি চিনপিং
ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: আইওয়া অঙ্গরাজ্যের বন্ধুদের চিঠির জবাবে চীনা নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই বদলাক না কেন, চীন ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ইচ্ছা কখনও বদলাবে না। ৪১ বছর আগে আইওয়া সফরের কথা স্মরণ করে সি বলেন, তখন তাকে উষ্ণভাবে স্বাগত জানানো হয়েছিল এবং সেই স্মৃতি আজও মনে জীবন্ত। তিনি বলেন, চীন–যুক্তরাষ্ট্র সম্পর্কের আশা মানুষে, ভিত্তি সমাজে, ভবিষ্যৎ তরুণদের ওপর এবং শক্তি আসে স্থানীয় পর্যায়ের বিনিময় থেকে। দুই দেশের তরুণদের বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে। সি আশা প্রকাশ করেছেন যে, আইওয়ার বন্ধুরা দুই দেশের মানুষকে কাছে আনার কাজে নিবেদিত থাকবেন এবং আরও বেশি তরুণ আমেরিকান চীন–যুক্তরাষ্ট্র বন্ধুত্বের ধারক ও শান্তির দূত হবেন। এর আগে লুকা বেরোনে আইওয়ার বন্ধুদের পক্ষ থেকে প্রেসিডেন্ট সি’কে চিঠি লিখে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার স্ত্রী ফং লিইউয়ানের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। চিঠিতে বলা হয়েছে, আইওয়ার বন্ধুরা চীনা মানুষের সঙ্গে বন্ধুত্বকে গুরুত্ব দেয় এবং ভবিষ্যতেও তা বজায় রাখতে চায়। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.