ডিসেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করলো চীনের উচ্চ-ক্ষমতা ও গতিসম্পন্ন ৬ টন ওজনের বিশাল টিল্ট-রোটার চালকবিহীন বিমান ‘ল্যানয়িং আর৬০০০’।
চীনের শীর্ষস্থানীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড এয়ারক্রাফট’ এই বিমানটি তৈরি করেছে।
প্রযুক্তির বিস্ময় ও সক্ষমতা ‘ল্যানয়িং আর৬০০০’মূলত একটি টিল্ট-রোটার বিমান, যা হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে এবং সাধারণ বিমানের মতো দ্রুতগতিতে চলতে সক্ষম।
এর বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো, এটি প্রায় ২ হাজার কেজি বা ২ টন পর্যন্ত মালামাল বহন করতে পারে। বিমানটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫০ কিলোমিটার এবং এটি একনাগাড়ে প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এটি সর্বোচ্চ ৭ হাজার ৬২০ মিটার উচ্চতায় চলাচল করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই ড্রোনের মাধ্যমে আন্তঃশহর যোগাযোগ, সমুদ্রপথ এবং দুর্গম পাহাড়ি এলাকায় পণ্য পরিবহন অনেক সহজ হবে। এটি সরাসরি ‘পয়েন্ট-টু-পয়েন্ট’ বা এক স্থান থেকে অন্য স্থানে মালামাল পৌঁছে দেবে, যা যাতায়াতের সময় ও দূরত্ব দুই-ই কমিয়ে আনবে। এর ফলে ভবিষ্যতে ডোর-টু-ডোর বা গ্রাহকের দোরগোড়ায় সরাসরি বিমান পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হবে।
শুভ/জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন
আকাশ জয় করতে প্রস্তুত চীনের ৬ টনী ল্যানয়িং আর৬০০০
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.