আগস্ট ২১: অর্থ মন্ত্রণালয়ের সাধারণ বিষয়গক বিভাগের পরিচালক লি সিয়ান চোং বলেন, আগামী পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার বিনিয়োগ আরও বাড়াবে এবং রাজস্ব তহবিলের কার্যকারিতা উন্নত করবে।
আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত চীনা রাষ্ট্রীয় পরিষদ তথ্য কার্যালয় কর্তৃক ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্রীয় সরকার বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি করেছে, নীতিগত সমর্থন জোরদার করেছে এবং চীনের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ঐতিহাসিক সাফল্য ও রূপান্তরকে উৎসাহিত করেছে। চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা চলাকালীন বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগের তীব্রতা হল অভূতপূর্ব এবং এর চালিকাশক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি শক্তিশালী জাতি গঠনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। অর্থ মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভরশীলতার জন্য আরও জোরালো ও কার্যকর সহায়তা প্রদান করবে। কেন্দ্রীয় সরকার মৌলিক গবেষণা, ফলিত মৌলিক গবেষণা এবং জাতীয় কৌশলগত বিজ্ঞান ও প্রযুক্তিগত কর্মকাণ্ডের উপর আরও বেশি মনোযোগ দেবে এবং বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত রাখবে। একই সাথে, স্থানীয় সরকার ও সামাজিক শক্তিগুলোকে গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়াতে নির্দেশনা প্রদান করবে। রাজস্ব বিজ্ঞান ও প্রযুক্তি তহবিলের বরাদ্দ, ব্যবস্থাপনা এবং ব্যবহার পদ্ধতির উন্নতি করা হবে, তহবিল কার্যকরভাবে বিনিয়োগ ও দক্ষতার সঙ্গে ব্যবহৃত হয় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো সম্মিলিতভাবে ব্যবস্থা, প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা পদ্ধতির উন্নতি সাধন করবে। কর্ম-সম্পর্কিত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কৃতিত্বকে শক্তিশালীকরণ এবং সম্পদের পৃথক ব্যবস্থাপনার সংস্কারকে আরও গভীর করা হবে।
(তুহিনা/তৌহিদ/শুয়েই)