Wednesday, June 10, 2026
Live

আঞ্চলিক শান্তি ও উন্নয়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ-চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আঞ্চলিক শান্তি ও উন্নয়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ-চীন
নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: আঞ্চলিক শান্তি, টেকসই উন্নয়ন ও ত্রিপাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও চীন তাদের অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার মালদ্বীপে নিযুক্ত দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন তারা । মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। বৈঠকে দুই কূটনীতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। তারা আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মালদ্বীপে বাংলাদেশ, চীন ও মালদ্বীপের মধ্যকার ত্রিপাক্ষিক সহযোগিতার কাঠামো আরও শক্তিশালী করার বিষয়েও উভয়ে একমত হন। চীনের রাষ্ট্রদূত খং সিয়ানহুয়া বলেন, ‘মালদ্বীপে চীনের উন্নয়ন সহযোগিতা সবসময় ‘উইন-উইন পার্টনারশিপ’-এর নীতিতে পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য সবার অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধি নিশ্চিত করা।’ তিনি মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের অবদান ও শৃঙ্খলার প্রশংসা করে বলেন, চীনা দূতাবাস তাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতে সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত। বাংলাদেশের হাইকমিশনার ড. নাজমুল ইসলাম মালদ্বীপের উন্নয়ন সহযোগিতায় চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ এখন দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও সক্ষম দেশ হিসেবে আঞ্চলিক সহযোগিতার একটি স্বাভাবিক অংশীদার। অবকাঠামো, শিক্ষা, নীল অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজের সম্ভাবনা অনেক।’ নাহার/ফয়সল

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.