Wednesday, June 10, 2026
Live

আটাকামা ট্রেঞ্চে যৌথ গবেষণা অভিযানে চীন ও চিলি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আটাকামা ট্রেঞ্চে যৌথ গবেষণা অভিযানে চীন ও চিলি
জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও চিলি যৌথভাবে গভীর সমুদ্র গবেষণা অভিযানে অংশ নিতে যাচ্ছে। এ লক্ষ্যে চীনের গভীর সমুদ্র গবেষণা জাহাজ থান সুয়ো ই হাও বা ডিসকভারি-১ চলতি সপ্তাহে চিলির ভালপারাইসো বন্দর থেকে যাত্রা শুরু করেছে। এই অভিযানে পূর্ব প্রশান্ত মহাসাগরের আটাকামা ট্রেঞ্চে চালানো হবে বৈজ্ঞানিক অনুসন্ধান। প্রায় ৬ হাজার কিলোমিটার দীর্ঘ আটাকামা ট্রেঞ্চের গভীরতা ৮ হাজার মিটারেরও বেশি। সোমবার ডিসকভারি-১ জাহাজে অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাহাজটিতে চীনের মানবচালিত গভীর সমুদ্র যান ‘ফেনতৌচ্য’ বহন করা হচ্ছে। এর আগে ২০২০ সালের নভেম্বরে এই সমুদ্র যানটি মারিয়ানা ট্রেঞ্চে এক মাসব্যাপী অভিযানে অংশ নিয়ে ১০ হাজার ৯০৯ মিটার গভীরতায় পৌঁছে রেকর্ড গড়েছিল। যানটি অতিরিক্ত উচ্চচাপযুক্ত গভীর সমুদ্র পরিবেশে কাজ করতে ও নমুনা সংগ্রহে সক্ষম। এতে একাধিক হাই রেজোলিউশনের ক্যামেরা রয়েছে। অভিযানটি যৌথভাবে পরিচালনা করছে চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব ডিপ-সি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং চিলির ইউনিভার্সিটি অব কনসেপসিওন। অভিযানের মূল লক্ষ্য—আটাকামা ট্রেঞ্চের জীববৈচিত্র্য ও কেমোসিনথেটিক ইকোসিস্টেম নিয়ে গবেষণা করা। চিলির সিনেটর তমাস রেমেনতেরিয়া বলেন, এ ধরনের সহযোগিতামূলক গবেষণা ভবিষ্যতে আরও বিস্তৃত ক্ষেত্রে সম্প্রসারিত হবে এবং এতে চীন ও চিলির পারস্পরিক সহযোগিতা জোরাল হবে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.