Wednesday, June 10, 2026
Live

আন্তঃসীমান্ত ই-কমার্স ও বিদেশি গুদাম মডেলের সম্প্রসারণ, আপগ্রেডিং ও সুশৃঙ্খল উন্নয়নে জোর দেবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আন্তঃসীমান্ত ই-কমার্স ও বিদেশি গুদাম মডেলের সম্প্রসারণ, আপগ্রেডিং ও সুশৃঙ্খল উন্নয়নে জোর দেবে চীন

মার্চ ৫: চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সরকারি কার্যবিবরণী পেশ করেন।

তিনি জানান, আন্তঃসীমান্ত ই-কমার্স ও বিদেশি গুদাম মডেলের সম্প্রসারণ, আপগ্রেডিং ও সুশৃঙ্খল উন্নয়নে জোর দেবে চীন। সরকারি কার্যবিবরণীতে বলা হয়, ২০২৬ সালে সরকার প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক বাজার বিন্যাস সর্বোত্তম (অপ্টিমাইজ) করতে, বাণিজ্য ও বিনিয়োগের একীভূতকরণ এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের সমন্বিত উন্নয়ন এগিয়ে নিতে দিকনির্দেশনা দেবে।

বাণিজ্য উন্নয়নের নতুন চালিকাশক্তি গড়ে তোলা হবে ও তা শক্তিশালী করা হবে। আন্তঃসীমান্ত ই-কমার্স ও বিদেশি গুদাম মডেলের সম্প্রসারণ, আপগ্রেডিং (মানোন্নয়ন) ও সুশৃঙ্খল উন্নয়নে জোর দেওয়া হবে। আন্তর্জাতিক লজিস্টিক ব্যবস্থার নির্মাণ জোরদার করা হবে, ডিজিটাল ও পরিবেশবান্ধব বাণিজ্য উন্নত করা হবে এবং সীমান্ত বাণিজ্য বৃদ্ধি করা হবে। 

তুহিনা/তৌহিদ/শুয়েই

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.