Wednesday, June 10, 2026
Live

আন্তর্জাতিক অনলাইন জালিয়াতি বিরোধী জোট গঠনে চীনের জোরালো আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আন্তর্জাতিক অনলাইন জালিয়াতি বিরোধী জোট গঠনে চীনের জোরালো আহ্বান

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ২০২৬ ‘গ্লোবাল অ্যান্টি-ফ্রড সামিট’-এ চীন একটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও নেটওয়ার্ক জালিয়াতি বিরোধী জোট গঠনের আহ্বান জানিয়েছে চীন। গত ১৬ ও ১৭ মার্চ অনুষ্ঠিত এই সম্মেলনে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়, হংকং ও ম্যাকাও পুলিশ বিভাগ এবং ভিয়েনায় চীনের স্থায়ী মিশনের প্রতিনিধিরা অংশ নেন।

পাবলিক জননিরাপত্তা মন্ত্রণালয়ের প্রতিনিধি সম্মেলনের বিষয়ভিত্তিক আলোচনায় বক্তব্য রাখেন চীনা কর্মকর্তা। সাম্প্রতিক বছরগুলোতে চীন আন্তর্জাতিক আইনশৃঙ্খলা সহযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে টেলিযোগাযোগ নেটওয়ার্ক জালিয়াতি অপরাধ দমনে যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, তা উপস্থাপন করা হয়। আন্তঃসীমান্ত টেলিযোগাযোগ নেটওয়ার্ক জালিয়াতি অপরাধ কঠোরভাবে দমনে সব পক্ষের সঙ্গে হাত মেলাতে চায় চীন। একইসঙ্গে বর্তমান টেলিযোগাযোগ নেটওয়ার্ক জালিয়াতি অপরাধের গুরুতর ক্ষতি, আন্তর্জাতিক আইনশৃঙ্খলা সহযোগিতার সফল উদাহরণ, অপরাধের প্রমাণ সংগ্রহ ও ইলেকট্রনিক সাক্ষ্য সংগ্রহের বিষয় এবং আন্তর্জাতিক আইনশৃঙ্খলা সহযোগিতা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে গভীর মতবিনিময় করেন।

সম্মেলনের ফাঁকে, জননিরাপত্তা মন্ত্রণালয় "আন্তর্জাতিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক জালিয়াতি বিরোধী জোট গঠন" শীর্ষক পার্শ্ব বৈঠক এবং "টেলিযোগাযোগ নেটওয়ার্ক জালিয়াতি দমনে চীনের সফল অভিজ্ঞতা" শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে। এতে সব পক্ষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক জালিয়াতি বিরোধী জোট গঠন এবং পারস্পরিক সহযোগিতা ও জয়-জয়ের ভিত্তিতে দক্ষ ও বাস্তবসম্মত আন্তঃসীমান্ত অপরাধ দমনের নতুন কাঠামো নির্মাণের আহ্বান জানানো হয়।

গ্লোবাল অ্যান্টি-ফ্রড সামিট জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এবং ইন্টারপোল যৌথভাবে আয়োজন করে। এটি বিশ্বব্যাপী জালিয়াতি অপরাধ দমন ক্ষেত্রের সবচেয়ে প্রভাবশালী সম্মেলনগুলোর একটি। এতে ১২৪টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থার ১৩০০-এর বেশি প্রতিনিধি অংশ নেন। সম্মেলনের চলাকালে মোট ১০টি পূর্ণাঙ্গ অধিবেশন, ১৫টি বিশেষ অনুষ্ঠান এবং বিশ্বব্যাপী জালিয়াতি অপরাধ দমন ক্ষেত্রের উত্তপ্ত সমস্যা নিয়ে বিভিন্ন পক্ষ কর্তৃক ৭০টির বেশি পার্শ্ব বৈঠক ও প্রদর্শনীর আয়োজন করা হয়। সম্মেলনের পর, 'জালিয়াতি দমনে কর্মপরিকল্পনার আহ্বান' এবং 'জালিয়াতি দমনে বৈশ্বিক সরকারি-বেসরকারি সহযোগিতা কাঠামো' শীর্ষক দুটি ফলপ্রসূ দলিল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.