Wednesday, June 10, 2026
Live

আন্তর্জাতিক মহাকাশ ও গ্রহ বিজ্ঞান ফোরাম শুরু ম্যাকাওয়ে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আন্তর্জাতিক মহাকাশ ও গ্রহ বিজ্ঞান ফোরাম শুরু ম্যাকাওয়ে
মহাকাশ ও গ্রহ বিজ্ঞান নিয়ে ভবিষ্যৎ গবেষণায় বৈশ্বিক সমন্বয় এবং উদ্ভাবনী চিন্তার আদান-প্রদানে মঙ্গলবার থেকে ম্যাকাওয়ে শুরু হয়েছে ‘২০২৬ ম্যাকাও ইন্টারন্যাশনাল ফোরাম অন স্পেস অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস’। ১০টিরও বেশি দেশ ও অঞ্চলের তিন শতাধিক পণ্ডিত ও গবেষক এই সম্মেলনে অংশ নিচ্ছেন। একাধিক উপস্থাপনা এবং বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে সাজানো ফোরামটি গবেষকদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আয়োজকদের আশা, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে আসা গবেষকদের মধ্যে সংলাপের মাধ্যমে ভবিষ্যৎ গবেষণার একটি সমন্বিত রূপরেখা তৈরি হবে। ম্যাকাও সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ডের প্রশাসনিক কমিটির সদস্য ছেয়াং খুন ওয়াই জানান, তহবিলটি দীর্ঘকাল ধরে স্থানীয় বৈজ্ঞানিক উদ্ভাবন এবং আন্তঃডিসিপ্লিনারি সহযোগিতার প্রসারে কাজ করছে। বিশেষ করে মহাকাশ বিজ্ঞানের মতো বিশ্বব্যাপী ক্রমবর্ধমান গবেষণায় ম্যাকাওয়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। ম্যাকাও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শানতোং ইউনিভার্সিটি এবং অ্যাসোসিয়েশন ফর প্রমোশন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ ম্যাকাও যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.