Wednesday, June 10, 2026
Live

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা কাউন্সিলে রেকর্ড ভোটে পুনর্নির্বাচিত চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা কাউন্সিলে রেকর্ড ভোটে পুনর্নির্বাচিত চীন
নভেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার শীর্ষ পরিচালনা পর্ষদের পুনর্নির্বাচনে ‘ক্যাটাগরি এ’ সদস্য হিসেবে সর্বোচ্চ সংখ্যক ভোট পেলো চীন। এই জয়ের মধ্য দিয়ে টানা ১৯তম মেয়াদের জন্য নির্বাচিত হলো দেশটি। ১৬৯ সদস্য ভোটের মধ্যে ১৫৫টি ভোট পেয়েছে চীন। বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও মসৃণ কার্যকারিতা বজায় রাখতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা ও তাৎপর্যকে তুলে ধরে। 'ক্যাটাগরি এ' সদস্য হিসেবে নির্বাচিত অন্যান্য দেশগুলো হলো- ইতালি, কোরিয়া প্রজাতন্ত্র, যুক্তরাজ্য, গ্রিস, জাপান, পানামা, যুক্তরাষ্ট্র, নরওয়ে এবং লাইবেরিয়া। আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার কনভেনশন অনুযায়ী সাধারণ পরিষদ ৪০ জন কাউন্সিল সদস্য নির্বাচন করে। যেখানে আন্তর্জাতিক জাহাজ পরিবহন পরিষেবা প্রদানে সবচেয়ে বেশি আগ্রহী ১০ দেশ নিয়ে ‘ক্যাটাগরি এ’। আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা হলো জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। এই সংস্থাটি সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জাহাজ থেকে সৃষ্ট সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় দূষণ রোধে কাজ করে। বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৭৬। শুভ/নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.