Wednesday, June 10, 2026
Live

আন্তর্জাতিক শ্রম দিবস বেইজিংয়ে উদযাপন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আন্তর্জাতিক শ্রম দিবস বেইজিংয়ে উদযাপন

এ বছরের আন্তর্জাতিক শ্রম দিবস উদযাপন ও জাতীয় মে দিবস শ্রম পদক প্রদান অনুষ্ঠান আজ (মঙ্গলবার) বেইজিংয়ের গণ-মহাভবনে অনুষ্ঠিত হয়। জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির উপ-চেয়ারম্যান ও চীনের সর্ব-চীন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান ওয়াং তোং মিং এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

ওয়াং তোং মিং চীনের সব জাতিগোষ্ঠীর শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী এবং অন্যান্য শ্রমজীবী মানুষকে দিবসের শুভেচ্ছা ও আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, ২০২৬ সাল হল চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী এবং পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার প্রথম বছর। বিভিন্ন পর্যায়ের ট্রেড ইউনিয়নগুলোর উচিত পার্টির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করা এবং বাস্তবায়ন করা, নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা এবং ভালোভাবে কাজ সম্পন্ন করা।

অনুষ্ঠানে ৩,০২৪টি জাতীয় মে দিবস শ্রম পদক প্রদান করা হয়।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.