Wednesday, June 10, 2026
Live

আফগানিস্তানের মানবিক সংকট নিরসনে জরুরি সহায়তার আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আফগানিস্তানের মানবিক সংকট নিরসনে জরুরি সহায়তার আহ্বান চীনের
ডিসেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: আফগানিস্তানের গভীর মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। বুধবার নিরাপত্তা পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আফগান সরকারের সঙ্গে আন্তর্জাতিক মহলের গঠনমূলক যোগাযোগ বজায় রাখা এখন আরও প্রয়োজনীয় হয়ে উঠেছে। ফু ছোং বলেন, বিদেশি সহায়তা হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ এবং বিপুল শরণার্থী প্রত্যাবর্তনের কারণে সংকট আরও তীব্র হচ্ছে। জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানিয়ে ফু বলেন, আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমএ) প্রধানের শূন্যপদ দ্রুত পূরণে নেতৃত্বগুণসম্পন্ন প্রার্থী মনোনীত করতে হবে, যিনি আফগানিস্তানসহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য। সন্ত্রাসবাদকে আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য ‘মারাত্মক ম্যালিগন্যান্ট টিউমার’ উল্লেখ করে আফগান সরকারকে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফু। জাতিসংঘের মানবিকবিষয়ক উপ–মহাসচিব টম ফ্লেচারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে আফগানিস্তানে সহায়তার প্রয়োজন হবে প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের—যা বিশ্বে তৃতীয় বৃহত্তম মানবিক সংকট। ফয়সল/জেনিফারতথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.