Wednesday, June 10, 2026
Live

আফগানিস্তান-পাকিস্তান সমঝোতা বাস্তবায়নে অবদান রাখতে চায় চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আফগানিস্তান-পাকিস্তান সমঝোতা বাস্তবায়নে অবদান রাখতে চায় চীন

মার্চ ১৬: আজ (সোমবার) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বক্তব্য রাখেন। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত সংঘাত সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তান একে অপরের অবিচ্ছেদ্য প্রতিবেশী।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে উদ্ভূত যেকোনো সমস্যা কেবল সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। চীন সর্বদা নিজস্ব কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সংঘাত নিরসনে মধ্যস্থতা করে আসছে। চীন আশা করে, আফগানিস্তান ও পাকিস্তান—উভয় পক্ষই সংযম বজায় রাখবে, যত দ্রুত সম্ভব মুখোমুখি আলোচনায় বসবে, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করবে এবং সংলাপের মাধ্যমে নিজেদের মতপার্থক্য ও বিরোধ নিষ্পত্তি করবে।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা এবং সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে চীন অবদান রাখতে প্রস্তুত রয়েছে বলেও জানান এই মুখপাত্র।(স্বর্ণা/তৌহিদ/লিলি)

 外交部:中方愿继续为阿巴实现和解作出贡献

3月16日,外交部发言人林剑主持例行记者会。回答有关阿巴冲突问题时,林剑表示,阿富汗和巴基斯坦是搬不走的邻居,两国间出现一些问题,只能通过对话协商解决。中方一直通过自身的渠道调解阿巴的冲突。中方希望阿巴双方保持冷静克制,尽早面对面交流,尽快实现停火,通过对话解决矛盾分歧。中方愿继续为阿巴实现和解、缓和关系作出贡献。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.