Wednesday, June 10, 2026
Live

আফ্রিকার জন্য চীনের শুল্কমুক্ত নীতির প্রশংসায় বিদেশি নেতারা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আফ্রিকার জন্য চীনের শুল্কমুক্ত নীতির প্রশংসায় বিদেশি নেতারা

মে ২, সিএমজি বাংলা ডেস্ক: আফ্রিকার দেশগুলোর জন্য চীনের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সম্প্রসারণকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন দেশের নেতা ও কর্মকর্তারা।

১ মে থেকে চীন কূটনৈতিক সম্পর্ক থাকা ৫৩টি আফ্রিকান দেশের পণ্যে শূন্য শুল্ক সুবিধা কার্যকর করেছে। আফ্রিকার জন্য একতরফাভাবে শুল্কমুক্ত সুবিধা দেওয়া বিশ্বের প্রথম বড় অর্থনীতি এখন চীন।

সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি বলেন এই নীতি সেশেলসের পণ্যের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। তার মতে, এর ফলে সুনীল অর্থনীতি খাতেও প্রবৃদ্ধি বাড়তে পারে, বিশেষ করে জলজ চাষ ও সামুদ্রিক খাদ্য উৎপাদনও আগের চেয়ে বাড়বে।

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো বলেন, চীনের বিশাল বাজার আফ্রিকার জন্য যৌথ উন্নয়নের বড় সুযোগ তৈরি করেছে।

জাতিসংঘে সিঙ্গাপুরের সাবেক রাষ্ট্রদূত কিশোরি মাহবুবানি মনে করেন, আফ্রিকার দেশগুলোর জন্য চীনের শুল্কমুক্ত নীতি মহাদেশটির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যখন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ অনেক রাষ্ট্রের ওপর শুল্ক বাড়িয়েছে, তখন আফ্রিকার জন্য চীনের এই উদ্যোগ বৈশ্বিক বাণিজ্যে একটি ইতিবাচক অবদান।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.