Wednesday, June 10, 2026
Live

আফ্রিকায় চীনের শূন্য-শুল্ক সুবিধার প্রথম চালানে এলো দক্ষিণ আফ্রিকার আপেল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আফ্রিকায় চীনের শূন্য-শুল্ক সুবিধার প্রথম চালানে এলো দক্ষিণ আফ্রিকার আপেল

মে ২, সিএমজি বাংলা ডেস্ক: কূটনৈতিক সম্পর্ক থাকা আফ্রিকার ৫৩টি দেশের জন্য ঐতিহাসিক ‘শূন্য-শুল্ক’ সুবিধা কার্যকর করেছে চীন। শুক্রবার থেকে শুরু হওয়া এই নতুন নীতির অধীনে প্রথম আমদানি চালান হিসেবে দক্ষিণ আফ্রিকা থেকে ২৪ টন আপেল চীনে পৌঁছেছে।

শুক্রবার গভীর রাতে শেনচেন কাস্টমস অত্যন্ত দ্রুততার সাথে দক্ষিণ আফ্রিকান আপেলের প্রথম চালানটি খালাস করে। এর আগে এসব আপেল আমদানিতে ১০ শতাংশ শুল্ক দিতে হতো, যা এখন পুরোপুরি শূন্যে নামিয়ে আনা হয়েছে। এর ফলে চীনের বাজারে দক্ষিণ আফ্রিকার এই ফলের দাম কমবে এবং অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় এটি এগিয়ে থাকবে।

চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা আফ্রিকার ৫৩টি দেশ এখন থেকে এই সুবিধা পাবে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বর থেকে চীন কেবল ৩৩টি স্বল্পোন্নত আফ্রিকান দেশকে এই সুবিধা দিচ্ছিল।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি: সিজিটিএন/চায়না ডেইলি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.