Wednesday, June 10, 2026
Live

আবাসন সুবিধা পাচ্ছেন হংকং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আবাসন সুবিধা পাচ্ছেন হংকং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা
ডিসেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: স্থানীয় সরকারের পক্ষ থেকে আবাসন সুবিধা পাচ্ছেন চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলের তাই পো এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা। রোববার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন হংকং সরকারের স্বরাষ্ট্র ও যুববিষয়ক সচিব অ্যালিস মাক মেই-কুয়েন। তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘর পুননির্মাণ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আবাসন সুবিধা পাবেন। আগামী দুই সপ্তাহের মধ্যে প্রায় ১ হাজার ৯০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে অস্থায়ী আবাসনে স্থানান্তর করা হবে। ইতোমধ্যে ১ হাজার ৮০০–র বেশি ইউনিট প্রস্তুত করা হয়েছে। মাক আরও বলেন, সরকার দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে এবং সব ধরনের সহায়তা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, যার মধ্যে রয়েছে পরিবহন সুবিধাও। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত খাদ্য, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করা হয়েছে। জেনিফার/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.