Wednesday, June 10, 2026
Live

আমদানিকৃত খাদ্যের নিরাপত্তা জোরদারে নতুন বিধিমালা আনছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আমদানিকৃত খাদ্যের নিরাপত্তা জোরদারে নতুন বিধিমালা আনছে চীন

মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: আমদানিকৃত খাদ্যের নিরাপত্তা তদারকি শক্তিশালী করতে বিদেশি খাদ্য উৎপাদকদের নিবন্ধন সংক্রান্ত সংশোধিত বিধিমালা কার্যকর করতে যাচ্ছে চীন। নতুন এই নিয়ম ১ জুন থেকে কার্যকর হবে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে চীনের সাধারণ শুল্ক প্রশাসন।

প্রশাসনের তথ্যমতে, সংশোধিত বিধিমালার আওতায় গতিশীল ব্যবস্থাপনার মাধ্যমে আমদানিকৃত খাদ্যপণ্যের তালিকা নির্ধারণ করা হবে, যেগুলোর জন্য সরকারি সুপারিশের ভিত্তিতে নিবন্ধন প্রয়োজন।

সিদ্ধান্তগুলো নেওয়া হবে কাঁচামালের উৎস, উৎপাদন ও প্রক্রিয়াকরণ পদ্ধতি, অতীতের খাদ্য নিরাপত্তা রেকর্ড, এবং খাদ্য ব্যবহারের ধরনের মতো কিছু তথ্যের ওপর ভিত্তি করে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডও বিবেচনায় রাখা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, নিবন্ধনের মেয়াদ থাকবে পাঁচ বছর। নির্দিষ্ট নির্দেশনা না থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে।

জেনিফার/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.