Wednesday, June 10, 2026
Live

আরও তিন সপ্তাহ বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি: ট্রাম্প

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আরও তিন সপ্তাহ বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি: ট্রাম্প

ইসরায়েল ও লেবানন তাদের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহের জন্য বাড়াতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দু’দেশের রাষ্ট্রদূত পর্যায়ের দ্বিতীয় দফা বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, লেবানন সরকারকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইরান মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হুমকিও মোকাবিলা করা হবে।

এ নিয়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সংশ্লিষ্ট কূটনীতিকরা। বৈঠকটি খুব ভালো হয়েছে বলেও ওই পোস্টে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও জানান, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় শিগগিরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে তার।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.