Wednesday, June 10, 2026
Live

আর্থিক ব্যয় আরও সম্প্রসারণ করবে চীন; আর্থিক ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় জোরদারের ঘোষণা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আর্থিক ব্যয় আরও সম্প্রসারণ করবে চীন; আর্থিক ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় জোরদারের ঘোষণা
ডিসেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থ মন্ত্রণালয় ২০২৬ সালে আর্থিক ব্যয় আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে, যাতে দেশটির আগামী পাঁচ বছরের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদের একটি শক্তিশালী সূচনা নিশ্চিত করা যায়। জাতীয় আর্থিক কর্মসংক্রান্ত সম্মেলনে অর্থমন্ত্রী লান ফো’আন জানান, আগামী বছর চীন আরও সক্রিয় আর্থিক নীতি বাস্তবায়ন করবে। এই অবস্থান সাম্প্রতিক কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসংক্রান্ত সম্মেলনের সিদ্ধান্তের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সম্মেলনে ২০২৬ সালে সরকারি বন্ডের ভূমিকা আরও কার্যকরভাবে কাজে লাগানো, স্থানান্তর পেমেন্টের দক্ষতা বাড়ানো এবং ব্যয়ের কাঠামো উন্নত করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি আর্থিক ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় জোরদার করার কথাও জানানো হয়। লান ফো’আন বলেন, এসব আর্থিক উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে সহায়ক হবে। তিনি বিদ্যমান গোপন ঋণজনিত ঝুঁকি দ্রুত সমাধান এবং নতুন ঋণ বৃদ্ধিতে কঠোর নিয়ন্ত্রণেরও আহ্বান জানান। আজাদ/ তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.