Wednesday, June 10, 2026
Live

আলাশানকো বন্দরে ২০২৫ সালে রেকর্ড মাল পরিবহন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আলাশানকো বন্দরে ২০২৫ সালে রেকর্ড মাল পরিবহন
জানুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থলবন্দর আলাশানকো—যা আলাতাও পাস নামেও পরিচিত। সম্প্রতি এই বন্দরটি ২০২৫ সালে রেকর্ড পরিমাণ পণ্য পরিবহনের মাইলফলক অর্জন করেছে। এ বছরে বন্দরটির মাধ্যমে মোট ২৯.৮১ মিলিয়ন টনেরও বেশি পণ্য পরিবহন করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫.৩ শতাংশ বেশি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রেলপথ ও মহাসড়ক—উভয় মাধ্যমেই পরিবহনে স্থিতিশীল প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। একই সঙ্গে শুল্ক প্রক্রিয়ার দক্ষতা বাড়াতে ধারাবাহিক সংস্কার কার্যক্রম চালানো হয়েছে। এর ফলে ট্রেনের ট্রান্সশিপমেন্ট সময় প্রায় দুই ঘণ্টা কমেছে এবং ট্রাকের ক্ষেত্রে গড় শুল্ক ছাড়পত্রের সময় ৮৫.৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। ২০২৫ সালে আলাশানকো বন্দর দিয়ে মোট ১২৮টি রুটে পণ্য পরিবহন হয়েছে, যা চীনকে জার্মানি ও পোল্যান্ডসহ ২১টি দেশের সঙ্গে সংযুক্ত করেছে। এই রুটগুলো দিয়ে পরিবাহিত পণ্য ২০০টিরও বেশি ভিন্ন ভিন্ন শ্রেণিতে বিভক্ত, যা বন্দরটির বহুমুখী বাণিজ্য সক্ষমতার প্রমাণ। কাজাখস্তানের সীমান্তে অবস্থিত আলাশানকো বন্দরটি চীনকে মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পরিবহন করিডোর হিসেবে কাজ করছে। ২০১১ সালে প্রথম চীন–ইউরোপ মালবাহী ট্রেন পরিষেবা চালু হওয়ার পর থেকে চীনের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলটি দেশটির উন্মুক্তকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের অগ্রভাগে পরিণত হয়েছে। জেনিফার/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি Alashankou port reports record freight transport in 2025 Alashankou, also known as Alataw Pass, a major land port in northwest China's Xinjiang Uygur Autonomous Region, handled more than 29.81 million tons of cargoes in 2025, marking a year-on-year increase of 5.3 percent. Both railway and highway transportation at the port registered steady growth. Throughout 2025, the Alashankou Port continued to improve the efficiency of customs procedures, shortening the transshipment time for trains to two hours, and average customs clearance time for trucks by 85.5 percent. The port now has claimed 128 routes of freight services passing it, connecting China with 21 countries, including Germany and Poland. Goods transported through the port are in 200 categories. Located on the border with Kazakhstan, the Alashankou port serves as a key transportation corridor linking China with Central Asia and Europe. The launch of the first China-Europe freight train service in 2011 transformed China's northwestern border region into a frontier for the country's opening-up efforts.

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.