২০২৫ সালে টেলিযোগাযোগ ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে ২ লাখ ৫৮ হাজারেরও বেশি মামলার নিষ্পত্তি করেছে চীন। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানায় দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ২০২২ সালের শেষ দিকে কার্যকর হওয়া টেলিযোগাযোগ ও অনলাইন প্রতারণা প্রতিরোধ আইনসহ সংশ্লিষ্ট আইন অনুযায়ী, সারা দেশে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতারণা চক্রের ৫৪২ জন অর্থ জোগানদাতা, মূল হোতা ও গুরুত্বপূর্ণ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ে পুলিশ ৩৬০ কোটি প্রতারণামূলক ফোনকল প্রতিহত এবং ৩৩০ কোটি স্প্যাম-মেসেজ ব্লক করেছে। প্রতারণায় জড়িত সন্দেহে ২ কোটি ১৭ লাখ ৭ হাজার ইউয়ান জরুরি ভিত্তিতে জব্দ করা হয়েছে।
এ ছাড়া সম্ভাব্য ভুক্তভোগীদের সতর্ক করতে দেশজুড়ে ৬৭ লাখ ৪৭ হাজার সরাসরি সতর্কতা কার্যক্রম চালানো হয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র চাং মিং বলেন, মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়াসহ একাধিক দেশে প্রতিনিধিদল পাঠিয়ে বিদেশভিত্তিক বহু প্রতারণা কেন্দ্র বন্ধ করা হয়েছে। বিশেষ করে মিয়ানমারের মিয়াওয়াদি এলাকায় চীনা নাগরিকদের জড়িত প্রতারণা মোকাবিলায় চীন-মিয়ানমার-থাইল্যান্ডের ত্রিপক্ষীয় সমন্বয় ব্যবস্থার আওতায় এ পর্যন্ত ৭ হাজার ৬০০-এর বেশি সন্দেহভাজনকে চীনে ফেরত আনা হয়েছে।
সূত্র: সিএমজি
আড়াই লাখের বেশি টেলিকম প্রতারণা মামলার নিষ্পত্তি চীনে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.