জানুয়ারি ২২, সিএমজি বাংলা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের মধ্যে সম্পর্ককে ফলাফল-ভিত্তিক সহযোগিতার দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি’র সভাপতি ক্রিস্টিন লাগার্ড। তিনি বলেন, সম্পর্কের সাফল্য কথার মাধ্যমে নয়, বাস্তব অর্জনেই মূল্যায়ন করা উচিত।
২০২৬ সালের বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউইএফ-এর বার্ষিক সম্মেলনের ফাঁকে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে লাগার্ড বলেন, ইইউ–চীন সম্পর্কের জন্য একটি স্থিতিশীল, টেকসই ও সমান খেলার ক্ষেত্রভিত্তিক কাঠামো অপরিহার্য।
২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে লাগার্ড চীনকে একটি নির্ভরযোগ্য ও দায়িত্বশীল অংশীদার হিসেবে উল্লেখ করেন।
চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০) প্রসঙ্গে লাগার্ড বলেন, এই সময়কালে সুষম ও চাহিদা-নির্ভর প্রবৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে চীনের একীকরণ আরও জোরদার হবে বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, ‘আ স্পিরিট অফ ডায়ালগ’ প্রতিপাদ্যে ২০২৬ সালের বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা সোমবার সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত চলমান সভায়, বিশ্বের প্রায় তিন হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক নেতা এবং বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। সম্মেলনে সহযোগিতা জোরদার, প্রবৃদ্ধির নতুন উৎস অনুসন্ধান এবং দায়িত্বশীল উদ্ভাবনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
জেনিফার/ ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
ইইউ–চীন সম্পর্ককে দৃশ্যমান সহযোগিতায় রূপ দেওয়ার আহ্বান ইসিবি সভাপতির
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.