Wednesday, June 10, 2026
Live

ইইউ-এর নিষেধাজ্ঞায় চীনা প্রতিষ্ঠান: তীব্র নিন্দা ও পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি বেইজিংয়ের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইইউ-এর নিষেধাজ্ঞায় চীনা প্রতিষ্ঠান: তীব্র নিন্দা ও পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি বেইজিংয়ের

এপ্রিল ২৬, সিএমজি বাংলা ডেস্ক: রাশিয়ার ওপর আরোপিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজে চীনের কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে চীন।

শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, এই পদক্ষেপ চীন-ইইউ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

মুখপাত্র বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া যেকোনো ধরনের একতরফা নিষেধাজ্ঞার ঘোর বিরোধী চীন। ইউরোপীয় ইউনিয়ন চীনের বারবার আপত্তি এবং অনুরোধ উপেক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে, যাকে চীন তথাকথিত 'লং-আর্ম জুরিসডিকশন' বা এখতিয়ার বহির্ভূত হিসেবে আখ্যায়িত করেছে।

মুখপাত্র আরও বলেন, ইইউ-কে অবিলম্বে এই তালিকা থেকে চীনা কোম্পানি ও ব্যক্তিদের নাম সরিয়ে নিতে হবে। পাশাপাশি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।

মুখপাত্র বলেন, চীন তার প্রতিষ্ঠানের আইনগত অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে এবং এর ফলে উদ্ভূত সকল পরিণতির দায় ইউরোপীয় ইউনিয়নকেই বহন করতে হবে।

নাহার/সাকিব

তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.