Wednesday, June 10, 2026
Live

ইইউ বাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীনা প্রতিষ্ঠানগুলো

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইইউ বাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীনা প্রতিষ্ঠানগুলো

মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক: নীতিনির্ধারণী অনিশ্চয়তা এবং কঠোর নীতিমালা থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চায় চীনা প্রতিষ্ঠানগুলো। গত ২৪ মার্চ লুক্সেমবার্গে অনুষ্ঠিত '২০২৬ নতুন গুণগত উৎপাদনশীল শক্তি এবং আন্তঃসীমান্ত অর্থায়ন সম্মেলন’-এ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য এসেছে।

১০০টি চীনা প্রতিষ্ঠানের ওপর পরিচালিত জরিপভিত্তিক এই রিপোর্টে দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ প্রতিষ্ঠান আগামী তিন বছরে ইউরোপে তাদের বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে। এর মধ্যে ১৫ শতাংশ কোম্পানি জানিয়েছে তারা বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি এবং বায়োটেকনোলজির মতো ১৮টি শিল্প খাতে চীনা বিনিয়োগ এখন আগের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়।

চীনা প্রতিষ্ঠানগুলো এখন কেবল পণ্য রপ্তানি নয় বরং ইউরোপের জন্য ইউরোপেই উৎপাদন কৌশল গ্রহণ করে স্থানীয়ভাবে কার্যক্রম পরিচালনা করছে। তবে, জরিপে অংশগ্রহণকারী ৫২ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, ইইউ’র অস্থিতিশীল নীতি ও ভূ-রাজনৈতিক ঝুঁকি তাদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ। বিশেষ করে তথ্য সুরক্ষা এবং ব্যাটারি সংক্রান্ত কঠোর নিয়মাবলী তাদের ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব ফেলছে।

শুভ/লুৎফর

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.