Wednesday, June 10, 2026
Live

ইউনিকর্ন টপ ৫০০ তালিকায় চীনের ১৫০ কোম্পানি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইউনিকর্ন টপ ৫০০ তালিকায় চীনের ১৫০ কোম্পানি
ডিসেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের গ্লোবাল ইউনিকর্ন টপ ৫০০ তালিকায় স্থান করে নিয়েছে চীনের ১৫০টি কোম্পানি। চীনা ইউনিকর্ন প্রতিষ্ঠানগুলো এ বছরও বিশ্বে নেতৃত্ব ধরে রেখেছে। বুধবার প্রকাশিত সর্বশেষ তালিকায় এই তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, এ বছরের গ্লোবাল ইউনিকর্ন টপ ৫০০ প্রতিষ্ঠানের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৯ দশমিক ১৪ ট্রিলিয়ন ইউয়ানে, যা গত বছরের চেয়ে ৩০ শতাংশেরও বেশি। তালিকায় যুক্তরাষ্ট্র ও চীনের কোম্পানিগুলোই প্রাধান্য পেয়েছে। খাতভিত্তিক তথ্য বলছে, আর্থিক প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং উন্নত উৎপাদনশীল খাতে ইউনিকর্নের সংখ্যা সবচেয়ে বেশি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এ বছর প্রবৃদ্ধি চোখে পড়ার মতো। উন্নত উৎপাদন, অটোমোটিভ প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস, জীবনধারা সেবা এবং সংস্কৃতি–পর্যটন–মিডিয়া খাতে ইউনিকর্ন কোম্পানির সংখ্যায় চীন বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে। উল্লেখ্য, ইউনিকর্ন হলো গত দশ বছরের মধ্যে প্রতিষ্ঠিত এক বিলিয়ন ডলারের বেশি সম্পদের বেসরকারি কোম্পানি। এগুলো একটি দেশের অর্থনৈতিক গতিশীলতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। জেনিফার/ ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.