Wednesday, June 10, 2026
Live

ইউরোপে জ্বালানি সংকট ও উচ্চ মূল্যস্ফীতি, স্থবিরতার আশঙ্কা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইউরোপে জ্বালানি সংকট ও উচ্চ মূল্যস্ফীতি, স্থবিরতার আশঙ্কা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি বর্তমানে স্থবিরতা ও মুদ্রাস্ফীতির দ্বৈত সংকটের মুখে পড়েছে। ইউরোপীয় কমিশনের অর্থনৈতিক বিষয়ক কমিশনার ভালদিস দোমব্রোভস্কিস গতকাল (শুক্রবার) ইউরো গ্রুপের এক অনলাইন বৈঠকে এই সতর্কতা প্রদান করেন।

অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালে ইইউ-এর অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বের পূর্বাভাসের তুলনায় প্রায় ০.৪ শতাংশ পয়েন্ট কম হতে পারে। অন্যদিকে, মূল্যস্ফীতির হার ১ শতাংশ পয়েন্ট পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি জ্বালানি সরবরাহে বিঘ্ন দীর্ঘস্থায়ী হয়, তবে নেতিবাচক প্রভাব আরও তীব্র হবে। সেক্ষেত্রে ২০২৬ ও ২০২৭ সালে প্রবৃদ্ধি ০.৬ শতাংশ পয়েন্ট করে হ্রাস পেতে পারে।

দোমব্রোভস্কিস উল্লেখ করেন যে, ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যে একাধিক সংকটের সম্মুখীন হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রয়োজনীয়তা অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করছে।

জিনিয়া/তৌহিদ/তুহিনা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.